সৌরভের পরিকল্পনাকে 'ফ্লপ আইডিয়া' বললেন রশিদ
সৌরভ গাঙ্গুলী- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৭:১২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:০২
ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বসার পর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলী, যা অতীতে বার বার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার মধ্যে অন্যতম হলো, ভারত-বাংলাদেশের মধ্যে ইডেন গার্ডেনে পিঙ্ক বল টেস্ট। বলা হচ্ছে সাফল্যের সঙ্গে তিনি সেটি আয়োজন করেছেন।
এরপর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বার্ষিক চারদেশীয় টুর্নামেন্টের পরিকল্পনার কথা বলেন। টুর্নামেন্টে তিনি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে যুক্ত করার কথা বলেন। সঙ্গে থাকবে অন্য কোনো একটি দেশ। সৌরভের এই ইচ্ছের কথা যখন সামনে আসে তখন থেকেই আসতে শুরু করে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এই পরিকল্পনাকে সাদরে গ্রহণ করেন। আবার অনেকে এর সমালোচনাও করেন।
সৌরভের এ প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। সম্প্রতি ইউটিউব ভিডিওতে তিনি সৌরভের এই চারদেশীয় টুর্নামেন্ট পরিকল্পনা 'ফ্লপ আইডয়া' বলে ব্যাখ্যা করেন।
পাকিস্তানের সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেন, 'এতে অন্য দলগুলো থেকে এই চার দল আলাদা হয়ে যাবে। আমার মনে হয় বিগ থ্রি মডেলের মতই এটি একটি ফ্লপ আইডিয়া, যা কয়েক বছর আগে এসেছিল।'
তিনি আরও বলেন, 'এটা মোটেও ভাল খবর নয়।'
- বিষয় :
- সৌরভ গাঙ্গুলী
- ক্রিকেট
- রশিদ লতিফ
- বিসিসিআই
