ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অ্যান্ড্রয়েডে নতুন রূপ

অ্যান্ড্রয়েডে নতুন রূপ
×

.

সাব্বিন হাসান

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ০০:৫০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ১০:৪২

হুট করেই অনেক অ্যান্ড্রয়েড গ্রাহক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালার অ্যাপ বদলে গেছে অজান্তে। যদিও কর্তৃপক্ষ কোনো আপডেট ইনস্টল করেনি বা কোনো আগাম নোটিফিকেশন দেওয়া হয়নি। অনেক গ্রাহক অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালার অ্যাপে বিভ্রান্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন 


অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণের অপারেটিং সিস্টেমে এই রিডিজাইন দৃশ্যমান হবে। গুগলের অন্যসব অ্যাপ, যেমন– গুগল মেসেজেস, কনট্যাক্টস, জিমেইল ও ফটোস অ্যাপে দ্রুত আরও কিছু পরিবর্তন সামনে আসবে।

ডিজাইনে পরিবর্তন
পরিবর্তনের পর ফোনের ডায়ালার অ্যাপে এখন আর আগের মতো গ্রুপভিউ কললগ দৃশ্যমান হচ্ছে না। প্রতিটি কল এখন থেকে আলাদা করে লিস্ট আকারে দেখা যাচ্ছে। কল হিস্ট্রি ও ফেভারিটস মিলিয়ে একত্রে রাখা হয়েছে হোম ট্যাব অংশে। সঙ্গে এসেছে নতুন ফিল্টার সিস্টেম। গ্রাহকরা এখন কনট্যাক্ট, মিসড স্প্যাম কল আলাদা ক্যাটেগরিতে চিহ্নিত করতে পারবেন আগের চেয়ে সহজে। ইন-কল স্ক্রিনে কয়েকটি বড় পরিবর্তন হয়েছে। কল ধরা বা কেটে দেওয়ার জন্য যুক্ত হয়েছে নতুন জেসচার সিস্টেম। চাইলে গ্রাহকরা ট্যাপ বা সুইপ– দুটো অপশনের মধ্য থেকে যে কোনো অপশন নির্বাচন করার সুবিধা পাবেন। অন্যদিকে, কল ম্যানেজ করার জন্য বড়, গোলাকার ও আয়তাকার বাটন ডেভেলপ করা হয়েছে।

হঠাৎ কেন পরিবর্তন
মজার বিষয় হলো, ডায়ালার অ্যাপের ডিজাইন পরিবর্তনে গ্রাহককে কোনো আপডেট, ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন হয়নি। গুগল সার্ভার-সাইড অ্যাক্টিভেশনের মাধ্যমে এমন পরিষেবা চালু করা করেছে। অনেকে বলছেন, ইন্টারনেট সংযোগ সক্রিয় করতেই নতুন ইন্টারফেস দৃশ্যমান হয়েছে। অ্যান্ড্রয়েড সংস্করণ উন্নয়নে আগে এমন ঘটনা হয়নি বলে অনেকেই অবাক হয়েছেন।

ডিজাইনে পরিবর্তন প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেমে এমন পরিবর্তন হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। এর আগে ১৮ হাজার গ্রাহকের ওপর গবেষণা চালিয়ে সিস্টেমের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চূড়ান্ত করা হয়। উন্নয়ন গবেষণা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসিভ ডিজাইন ব্যবহার করলে গ্রাহক প্রয়োজনীয় বাটন ও তথ্য দ্রুত চিনে নিতে পারছেন।

অ্যান্ড্রয়েড শো
চলতি বছরে গুগল বিশেষ ইভেন্ট– দ্য অ্যান্ড্রয়েড শোর আয়োজন করে। সেখানে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ নিয়ে বিশদ আলোচনা হয়। নতুন সংস্করণের কোড নেম রাখা হয় বাকলাভা, যা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিষ্টির নাম।

নতুন উন্নয়ন প্রসঙ্গে গুগল মুখপাত্র বলেন, অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আর বিশেষ পরিষেবা ফিচার। উল্লেখ্য, ২০২৪ সালের শেষভাগে ডেভেলপার প্রিভিউ প্রোগ্রাম চালু করা হয়। মূলত তখন থেকেই ডেভেলপারদের জন্য প্রাথমিক এসডিকে সিস্টেম ইমেজ আর এপিআইকে ডকুমেন্টেশনের জন্য উন্মোচন করা হয়। নব্য ঘরানার এই সংস্করণে সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন আনা হয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ কন্ট্রোল ব্যবস্থায়। এতে অপ্রয়োজনীয় সব অ্যাপ কম ব্যাটারি ব্যবহার করবে। 

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ডিভাইসে চার্জ দীর্ঘস্থায়ী হবে। অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু স্মার্ট ফিচার যুক্ত করার পরিকল্পনা জানানো হয়। যার মধ্যে স্মার্ট রিপ্লাই, স্বয়ংক্রিয় কনটেন্ট জেনারেশন, অ্যাপভিত্তিক এআই সহায়তা অন্যতম।

অন্যদিকে, লক স্ক্রিন কাস্টমাইজেশন সুবিধা আনার কথা জানানো হয়। আগ্রহীরা প্রয়োজনে উইজেট ও শর্টকাট নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন। তা ছাড়া সিস্টেম লেভেলে কয়েকটি সময়োপযোগী পরিবর্তন এনে ব্যাকগ্রাউন্ড টাস্ক পরিচালনায় বিশেষ দক্ষতা আনা হবে। বিশ্লেষকরা বলছেন, অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ হবে সবচেয়ে স্মার্ট ও শক্তিশালী অ্যান্ড্রয়েড সংস্করণ। নতুন ফিচার নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হলো ফোন ডায়ালার ফিচার। সারাবিশ্বে রীতিমতো হইচই ফেলে দেয় এই সংস্করণ। নতুন আরও ফিচার দৃশ্যমান হওয়ার অপেক্ষায় অধীর হয়ে আছেন প্রযুক্তিপ্রেমীরা। আগামী দু-তিন মাসের মধ্যে ধাপে ধাপে কয়েকটি নতুন আপডেট উপভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা।

সামনে আসছে
অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ একাধিক ডিভাইসে একসঙ্গে ও সমন্বিত পদ্ধতিতে অডিও পাঠানোর সুবিধা দেবে। যখন ডিভাইসটি পরপর কয়েকটি সতর্কবার্তা গ্রহণ করে, তখন ঝামেলা এড়াতে এটি স্বয়ংক্রিয়ভাবে দুই মিনিটের জন্য ভলিউম কমিয়ে দেবে। এতে কল, অ্যালার্ম বা অগ্রাধিকারমূলক কথোপকথনকে প্রভাবিত করে না। নতুন পরীক্ষামূলক প্রদর্শন মোডে প্রাকৃতিক এবং অভিযোজিত মোডে যোগ করা হয়েছে, যা রাতের আলোর মতো হলুদ রং দেবে। অনুমতির ইতিহাসের উন্নতিতে নতুন গোপনীয়তা ব্যবস্থাপক গত সাত দিনের সাজানো অনুমতির ইতিহাস প্রদর্শন করবে। উল্লম্ব পাঠ্য ও অন্যসব অ্যাক্সেসিবিলিটি উন্নতির জন্য রেন্ডারিং ও টেক্সট পরিমাপ এবং অ্যাক্সেসিবিলিটি-কেন্দ্রিক সব অ্যাপের জন্য সহায়ক হবে নতুন এপিআই।

অ্যাপ্লিকেশন আপডেট ও অভিযোজনযোগ্যতা এমন দুটি বৈশিষ্ট্য, যা সব অ্যাপকে কয়েকটি স্ক্রিন আকার, ওরিয়েন্টেশন ও ডিভাইসের (ট্যাবলেট, টিভি, ঘড়ি, গাড়ি) সঙ্গে মানানসই করে উপস্থাপন করবে। অ্যান্ড্রয়েডে এআই ইকোসিস্টেম সহায়ক হবে এপিআই।

আরও পড়ুন

×