ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাজেট: ফিউশন

স্মার্ট ডিভাইসে তৈরি হবে ইমেজিং টেলিফটো

স্মার্ট ডিভাইসে তৈরি হবে ইমেজিং টেলিফটো
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৮:৪৮

চলতি বছরজুড়েই কয়েকশ নতুন  ডিভাইস নিজেদের বৈশিষ্ট্যের মানোন্নয়ন করেছে। এতে সবচেয়ে বেশি গুরুত্ব ও চাহিদা তৈরি হয় ক্যামেরা তৈরি নিয়ে। বছরের শেষভাগে এসে এমন প্রতিযোগিতা আখেরে প্রযুক্তি-ভক্তের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়েছে।

বিশ্বের অগ্রগামী প্রায় প্রতিটি জনপ্রিয় ব্র্যান্ড নিজেদের গ্যাজেট উন্নয়নে কোনো কমতি করেনি। ফটোগ্রাফি মানেই শুধু প্রফেশনাল ক্যামেরা– এমন ধারণা বদলে যাচ্ছে। ডিভাইস ফটোগ্রাফিতে নতুনত্ব আনার ধারাবাহিকতায় এবার আসছে ফ্ল্যাগশিপ ভিভো এক্স৩০০ প্রো, যা টেলিফটো ইমেজিংকে দেবে নতুন মানদণ্ড। দূরের ছবি ঝাপসা হওয়া, কম আলোতে ডিটেইল হারানো বা সামান্য হাতের 
মুভমেন্টে ফ্রেম নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা দূর করতে জাইসের সঙ্গে তৈরি হয়েছে এর অগ্রগামী টেলিফটো লেন্স। মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা।

এতে ব্যবহৃত হাই-এন্ড প্রফেশনাল এপিও লেন্স কালার বিভ্রান্তি বা ঝাপসা হওয়া নিয়ন্ত্রণ করে স্বচ্ছতা বাড়ায় এবং দূরের দৃশ্যও দেয় পরিষ্কার, শার্প ডিটেইল। ফলে ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেট বা স্পোর্টস– যে কোনো পরিস্থিতিতেই ছবিতে থাকবে শার্পনেস ও স্বাভাবিক রং। থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং ডুয়াল প্রো ইমেজিং চিপ। এই বিশেষ সমন্বয় টেলিফটো শুটিংয়ে দারুণ স্থিতিশীলতা নিশ্চিত করবে। ফলে সামান্য হাতের নড়াচড়ায়ও ফ্রেম নষ্ট হবে না। কারণ, উন্নত স্ট্যাবিলাইজেশন সিস্টেম ক্যামেরাকে স্থিরভাবে ধরে রাখবে।

লেন্সের বিশেষ কোটিং অতিরিক্ত আলো কমিয়ে আরও পরিষ্কার আউটকাম এনে দেবে। ক্যামেরার সেন্সর ও প্রসেসর দ্রুত ফোকাস এবং মুভমেন্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডল করে চলন্ত শটের মুহূর্তগুলোও নিখুঁতভাবে তুলে ধরবে। নতুন ও আপগ্রেডেড অরিজিন অপারেটিং সিস্টেম ৬, যা প্রতিটি কাজকে করবে সহজ এবং স্মুথ। নতুন এই অপারেটিং সিস্টেমে দ্রুত ও মসৃণ পারফরম্যান্সের জন্য থাকবে স্মুথ ইঞ্জিন ও গ্রাফিক ইন্টারফেস। ডিজাইনে রয়েছে ৭ দশমিক ৯৯ মিলিমিটারের মিনিমালিস্ট লুক, সিমেট্রিক ডিজাইন। দুটি রঙের বৈচিত্র্য রয়েছে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক।

আরও পড়ুন

×