গ্যাজেট ফিউশন
নতুন প্রজন্মের ডিজাইনে ম্যাট্রিক্স ডিসপ্লে
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১২:১৫
বাংলাদেশে ঈদ সামনে রেখে নতুন নোট ৬০ সিরিজ মডেলের স্মার্টফোন ঘোষণা করা হয়েছে। সিরিজে রয়েছে দুটি মডেল– নোট ৬০ আর নোট ৬০ প্রো সংস্করণ। নতুন আসা প্রথমবার নোট সিরিজে স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে। থাকছে নতুন ডিজাইন আর আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।
বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীর কাছে সক্ষমতা, নকশা ও ব্যাটারির স্থায়িত্ব সবার আগে বিবেচ্য।সাশ্রয়ী দামের মধ্যেই ফ্ল্যাগশিপ ফিচার প্রত্যাশা করেন অনেকে।
মডেল দুটিতে এবারই প্রথম কোয়ালকমের সঙ্গে অংশীজন স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স। রয়েছে স্ন্যাপড্রাগন সেভেনএস জেন ফোর ফাইভজি প্ল্যাটফর্ম, যা চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ও সর্বাধিক ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। মসৃণ মাল্টিটাস্কিং,দ্রুত গেমিং ও কার্যকর শক্তি ব্যবস্থাপনা সহায়ক এই প্রসেসর।
জানা গেছে, নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। কাজের গতি, ব্রাউজিং, ভিডিও দেখা ও যোগাযোগে দেবে স্থিতিশীলতা। দীর্ঘ সময় ব্যবহারে ফোনকে ঠান্ডা রাখতে এতে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি কাজ করে।
এই ভেপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা গেমিং বা অনেক ভারী কাজের সময় ভেতরের তাপ দ্রুত কমাতে সহায়ক হয়। অ্যালুমিনিয়াম মিশ্র ধাতুর ফ্রেম ডিভাইসকে মজবুত, অবয়বে ভারসাম্য ও পাতলা গড়নকে নিশ্চিত করে।
নির্মাতার দাবি, রয়েছে অ্যাকটিভ হ্যালো লাইট নামে আলোকভিত্তিক নকশা, যা ডিভাইসকে আলাদা বৈশিষ্ট্য দেয়। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা ও আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধার কারণে এর টেকসই শর্ত পূরণ হয়। দীর্ঘমেয়াদি ব্যাটারির সক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করেছে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি, যা বহুবার চার্জ দেওয়ার পরও ব্যাটারির কর্মক্ষমতা ধারণ করে।
এতে ব্যাটারির স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত স্বাভাবিক থাকে। সিরিজে প্রথমবার অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে, যা ফোনের পেছনের অংশে নোটিফিকেশন ও কাস্টমাইজেশন সুবিধা দেবে। ডিসপ্লেটি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে নির্মিত।
- বিষয় :
- স্মার্টফোন
