গ্যাজেট ফিউশন
ঈদ উদযাপনে গ্যাজেটে হালাল ফ্লেক্স সুবিধা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৩৫
ঈদ উদযাপনে স্মার্ট ডিভাইসের কদর ও চাহিদা– দুটোই বেড়েছে। তারই ধারাবাহিকতায় সব ব্র্যান্ডের পক্ষ থেকে ঈদের প্রচারণা শুরু করা হয়েছে। এসব সুবিধা পাওয়া যাবে ঈদ পর্যন্ত।
সারাদেশে চলা এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো কার্ড ছাড়া সহজ কিস্তি সুবিধা, ফ্ল্যাট ডিসকাউন্ট আর বিশেষ উপহারের মাধ্যমে এই উৎসবের মৌসুমে স্মার্ট গ্যাজেটস কেনার অভিজ্ঞতাকে করবে স্বস্তিদায়ক।
হালাল ফ্লেক্সের মাধ্যমে কার্ডহীন কিস্তি সুবিধায় ডাউন পেমেন্টে থাকছে রেডমি নোট ১৫ ফাইভজি ডিভাইসটি কেনার সুযোগ। সঙ্গে থাকবে রেডমি ওয়াচ ৫ অ্যাকটিভ। ব্র্যান্ডের অন্যসব মডেলে
২০ শতাংশ ডাউন পেমেন্টে কেনার সুযোগ রয়েছে হালাল ফ্লেক্স সুবিধা। থাকবে নিশ্চিত উপহার।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদে সবার জন্য স্মার্টফোনকে সহজলভ্য করতে হালাল ফ্লেক্স-এর মাধ্যমে কার্ডহীন কিস্তি সুবিধা দেওয়া হবে। থাকছে বিশেষ মূল্যছাড় ও আগ্রহীর পছন্দ ও সুবিধা হিসেবে অফার। সবার উৎসবের আনন্দে এটি নতুন মাত্রা যুক্ত করবে। তা ছাড়া কিস্তি সুবিধা স্মার্টফোন কেনার চ্যালেঞ্জকে সহজ করবে।
বিশেষ এই প্রচারণায় প্রযুক্তিকে সহজলভ্য করার উদ্দেশ্যে যাত্রা শুরু করল কিস্তি অফার হালাল ফ্লেক্স। ফলে স্মার্টফোন আপগ্রেড, ট্যাবলেট কেনা বা উপহার দেওয়া– যে কোনো কারণেই হোক,
এই ব্র্যান্ডের স্মার্টফোন মিলবে সহজে।
- বিষয় :
- স্মার্টফোন
