ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্মার্ট উদ্যোগ

শিশুর সৃষ্টিশীল প্রকাশে ফটোগ্রাফি

শিশুর সৃষ্টিশীল প্রকাশে ফটোগ্রাফি
×

প্রতীকী ছবি

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৩৮

শিশুরা প্রযুক্তির মাধ্যমে সৃজনশীল ক্ষমতায়নের লক্ষ্যে এখন সৃষ্টিশীল ফটোগ্রাফি করছে। চলতি বছর এসওএস চিলড্রেনস ভিলেজ ও ভিভো বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ ক্যাপচার দ্য ফিউচার আয়োজন করে।

জানা গেছে, এর মূল লক্ষ্য হলো স্মার্টফোনকে আত্মপ্রকাশ ও আত্মবিশ্বাস তৈরির মাধ্যম হিসেবে প্রকাশ করা। ২০২৪ সালে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে শিশুর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ব্যবহারিক দক্ষতা শেখানো হচ্ছে। এর কারণ তারা যেন ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে নিজেদের চিন্তা ও অনুভূতির বহিঃপ্রকাশ করতে পারে। ধারাবাহিকভাবে গত তিন বছরে এই প্রোগ্রামের মাধ্যমে ঢাকা, খুলনা ও সর্বশেষ বগুড়ার তিন শতাধিক শিশু অংশ নিয়েছে। তারা এখন ফটোগ্রাফি দক্ষতা, আত্মবিশ্বাস ও ছবি দিয়ে ধারণা প্রকাশ করতে শিখেছে। ফলে ডিজিটাল জ্ঞানের আত্মপ্রকাশ ঘটেছে। চলতি বছরের বগুড়া পর্বে শিশুরা স্মার্টফোন ব্যবহার করে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও গল্প বলার প্রশিক্ষণে অংশ নিয়েছে। এসব সেশন তাদের সৃজনশীল চিন্তা, চারপাশ পর্যবেক্ষণ ও জীবনের সব মুহূর্তকে ভিজ্যুয়াল গল্প হিসেবে ধারণে উৎসাহিত করে।

ভিভো বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক তানভীর হাসান মজুমদার বলেন, আমরা প্রতিটি ছবিতে অগ্রগতি দেখতে পেয়েছি। শিশুরা শুধু ফটোগ্রাফি শেখেনি, তারা নিজেদের পৃথিবী প্রকাশ করার উপায় খুঁজে পেয়েছে। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান তানভীর মুরাদ তপু বলেন, আত্মবিশ্বাস ছিল তাদের চোখে পড়ার মতো। অনেকেই আগে স্মার্টফোন সৃজনশীলভাবে ব্যবহার করেনি। কিন্তু তারা এখন নিজেদের গল্প শেয়ার করছে।

১৪ বছর বয়সী মালিহা বলল, আমি আমার জীবনকে এখন ভিন্নভাবে দেখি। প্রতিটি ছবিরই গল্প রয়েছে। আমি সেটাই বলতে চাই। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের ফান্ড ডেভেলপমেন্ট ও কমিউনিকেশন বিভাগের উপপরিচালক রাসেল মিয়া বলেন, শিশুদের নিয়ে এমন আয়োজন অত্যন্ত আবেগঘন। এই প্রোগ্রাম তাদের দক্ষতার সঙ্গে অর্জন ও অন্তর্ভুক্তির অনুভূতিও দিয়েছে। শিশুরা শ্রেণিকক্ষের বাইরে নিজেদের দক্ষ করে তুলতে পারে।

এরই ধারাবাহিকতায় ভিভো ভবিষ্যতেও এমন উদ্যোগ সম্প্রসারণ ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে কাজ করবে।

আরও পড়ুন

×