ছবিকে নান্দনিক করে পোর্ট্রেট ফিচার
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:১৯
বাংলাদেশে নতুন মডেলের স্মার্টফোন এ৬সি উন্মোচন করা হয়েছে। টানা পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ইন্টেলিজেন্ট এআই ফিচার ও প্রিমিয়ামের মতো ডিজাইনের মিশেলে মডেলটি তৈরি করা হয়েছে। বাজেটবান্ধব দীর্ঘ ব্যাটারিনির্ভর গ্যাজেট হিসেবে এর বাহ্যিক ডিজাইন, দিন-রাতের নির্ভরযোগ্যতা ও সময়োপযোগী প্রযুক্তির সমন্বয় করা রয়েছে এতে।
ব্যাটারি সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার, যা ছয় বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করার উদ্দেশ্যে ডিজাইন করা। যারা সারাদিন গ্যাজেটের ওপর নির্ভর করেন, তাদের জন্য ডিভাইসটি দীর্ঘক্ষণ চার্জ থাকার সুবিধা দেবে। রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা। এর মাধ্যমে জরুরি সময়ে অন্য যে কোনো ডিভাইসে চার্জ সরবরাহ করা যাবে। দাপ্তরিক কাজ, বিনোদন, গেমিং বা চলার পথে সংযুক্ত থাকা প্রয়োজন। সর্বাধুনিক এআই পরিচালিত ফটোগ্রাফি ফিচার দিয়ে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস করা যাবে। এআই ইরেজারের মাধ্যমে ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলা যাবে।
অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেটকে সুস্পষ্ট আর ডিটেইল করে তুলবে। স্মার্ট এআই ফিচার আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়া ফটোগ্রাফিকে করবে সহজ, স্মার্ট ও সৃজনশীল। রয়েছে ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা স্মুথ স্ক্রলিং, স্বচ্ছ ভিজ্যুয়াল ও উজ্জ্বল আলোতে ভালো ভিউয়িং অভিজ্ঞতা দেবে।
এতে র্যাম ৪ জিবি ও স্টোরেজ ৬৪ জিবি। রয়েছে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ সুবিধা। ফলে পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহারে সমস্যা হবে না। রঙের বৈচিত্র্যে রয়েছে ফেদার হোয়াইট আর স্টোন ব্রাউন।
- বিষয় :
- স্মার্টফোন
