স্মার্ট পরিষেবা
নকল ডোমেইনে প্রতারণা ঝুঁকি
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:২২
ইমেইল নিরাপত্তা, ডেটা সুরক্ষা ও ডোমেইন প্রতারণা প্রতিরোধের করণীয় নিয়ে অনেকের সুস্পষ্ট ধারণা নেই। সিকিউর ইমেইল সল্যুশন পাওয়ার্ড বাই জিমব্রা আলোচনায় বক্তারা এসবের নিরাপত্তা নিয়ে কথা বলেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, নিজস্ব বা দাপ্তরিক কাজে ইমেইলের ব্যবহার অনেকাংশে বেড়েছে। উল্টোদিকে পাল্লা দিয়ে বাড়ছে ফিশিং, স্পুফিং ও ডোমেইন ছদ্মবেশের মতো সাইবার শঙ্কা।
তাই শুধু ইমেইল প্ল্যাটফর্ম নয়; প্রয়োজন কার্যকর নিরাপত্তা অবকাঠামো তৈরি। জিমব্রাকেন্দ্রিক ইমেইল অবকাঠামো, ডেটা সার্বভৌমত্ব, স্থানীয় হোস্টিং, বৃহৎ স্টোরেজ সুবিধা, ব্যবসায়িক ধারাবাহিকতা ও পুরোনো ইমেইল সিস্টেম থেকে আধুনিক প্ল্যাটফর্মে রূপান্তর এখন সময়ের দাবি।
ইমেইল নিরাপত্তার প্রসঙ্গে কোলোসিটি লিমিটেডের চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মো. আল ফুয়াদ বলেন, ইমেইল এখন যে কোনো প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোর সর্বাধিক জরুরি অংশ। একই সঙ্গে এটি সাইবার হামলার প্রধান লক্ষ্যবস্তু। ভালো মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রয়োজন জোরালো নিরাপত্তা স্তর। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে এনে সমন্বিত ও নিরাপদ মেসেজিং পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। ইমেইল ছদ্মবেশের ঝুঁকি ও ডোমেইন প্রতারণা এখন প্রধান আলোচ্য। শুধু স্প্যাম ও ম্যালওয়্যার প্রতিরোধ নয়; প্রতিষ্ঠানের ডোমেইন পরিচয় ও সুনাম রক্ষাও জরুরি। ব্যারাকুডার নিরাপত্তা সমাধান ছদ্মবেশী ডোমেইন, স্পুফিং ও ফিশিংয়ের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিতে কাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, কাজ শুধু নিরাপদ ইমেইল প্ল্যাটফর্ম দেওয়া নয়। জিমব্রা মেসেজিং প্ল্যাটফর্ম ও ব্যারাকুডা নিরাপত্তা স্তর যোগ করে। ফলে শুধু মেইলবক্স নয়; ডিজিটাল পরিচয়ও সুরক্ষিত হয়।
- বিষয় :
- ই-মেইল হটলাইন