ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

১ হাজার চমকপ্রদ ল্যান্ডস্কেপের ছবি প্রকাশ করল গুগল

১ হাজার চমকপ্রদ ল্যান্ডস্কেপের ছবি প্রকাশ করল গুগল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৩

বহু বছর ধরে মহাকাশ থেকে পাখির চোখে দেখা পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ ল্যান্ডস্কেপগুলির মধ্যে ১ হাজার ছবি প্রকাশ করেছে গুগল। নতুন এ সংযোজনগুলো দেখা যাবে গুগল আর্থ ভিউয়ে গেলে। 

বিশ্ব জুড়ে গুগল আর্থ ভিউয়ের সংগ্রহ এখন ২ হাজার ৪০০ টিরও বেশি ল্যান্ডস্কেপ। আপগ্রেড করা ছবিগুলোর উজ্জ্বল রঙ এবং উচ্চ-রেজোলিউশন ৪ হাজার স্ক্রিন দেখা যাবে। 

গুগল আর্থ ভিউয়ে মিশরের ল্যান্ডস্কেপ


গুগলের এ ছবিগুলো অ্যান্ড্রয়েডে ওয়ালপেপার হিসাবে, ক্রোমকাস্ট এবং গুগল হোমের স্ক্রিনসেভার হিসাবে, গুগল আর্থের ভয়েজারে একটি ইন্টারেক্টিভ প্রদর্শন হিসাবে দেখা যাবে। এমনকি এ গুলো  ডেস্কটপে ব্যবহারের জন্যও সংরক্ষণ করা যাবে।

বাউজারে গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টলের মাধ্যমে ছবিগুলি দেখা যাবে। 

গুগল আর্থ ভিউয়ে নাঙ্গা, অস্ট্রেলিয়ার ল্যান্ডস্কেপ


গুগল আর্থ প্রোডাক্ট ম্যানেজার গোপাল শাহ একটা ব্লগে লিখেছেন, ‘একসময় আর্থ ভিউটি কেবলমাত্র কৌতূহলীদের আগ্রহ মেটাত। এখন গোটা বিশ্বের লাখো মানুষ এখানে ছবি দেখে।’ 

তিনি আরও লিখেছেন, তাদের এ সংযোজন গুগল আর্থের প্রতি গ্রাহকদের আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশা করছেন।সূত্র : সিএনএন  

আরও পড়ুন

×