সরকারি ছুটিতেও দেশব্যাপী নিরবিচ্ছিন্ন সেবা দেবে 'নগদ'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০৫:৪০ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০৭:৪০
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ সরকারি ছুটিতেও নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করবে। জনগণের দুর্ভোগ কমাতে ‘নগদ’-এর কর্মীরা আগের মতো সেবা প্রদান করবে।
বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, দেশের জনগণের সেবার জন্য ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা নগদের কর্মীরা অন্যান্য সময়ের মতো নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করবে। ছুটির সময়ে আর্থিক কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো ক্যাশ আউট চার্জ না নেয়ার জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোকে নির্দেশনা দিয়েছে।
সাধারণ জনগণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ‘নগদ’ প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোনো চার্জ নিচ্ছে না। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ডিজিটাল আর্থিক লেনদেন সেবা
- নগদ
- সরকারি ছুটি
