ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

টিভিতেও চলবে ইনস্টাগ্রাম রিলস

টিভিতেও চলবে ইনস্টাগ্রাম রিলস
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:১১

| প্রিন্ট সংস্করণ

এবার ইনস্টাগ্রাম স্মার্টফোনের ছোট্ট পর্দা থেকে বেরিয়ে পৌঁছাবে টিভির বড় পর্দায়। এ প্রসঙ্গে মেটা বলছে, ইনস্টাগ্রামে নতুন ফিচারের মাধ্যমে অচিরে পছন্দের রিলস ও স্টোরি দেখা যাবে টিভির পর্দায়।
ইনস্টাগ্রামের নতুন আপডেটে সবচেয়ে বড় আকর্ষণ রিলস কাস্টিং ফিচার। যে কেউ এর সহায়তায় মোবাইলের রিলস সরাসরি টিভির বড় পর্দায় উপভোগ করতে পারবেন।
এমনকি সংরক্ষণ করা কোনো ভিডিও টিভিতে চালানো যাবে। পরিবার ও বন্ধুর সঙ্গে কনটেন্ট শেয়ার করা আগের চেয়ে সহজ হবে।
শুধু রিলস নয়; এবার টিভি অ্যাপে কারও ইনস্টাগ্রাম স্টোরি দেখার বাড়তি সুবিধা পাওয়া যাবে। টিভি পর্দায় দেখা যাবে, ঠিক সে কারণেই বিশেষভাবে তৈরি করা হয়েছে হরিজোন্টাল
ভিডিও সেকশন। এর ফলে টিভিতে ভিডিও দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে।
কোথায় দেখা মিলবে
২০২০ সালে বা তার পরে বাজারে আসা স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভিতে এই ফিচার অনায়াসে ব্যবহার করা যাবে। এর আগে ইনস্টাগ্রামের টিভি অ্যাপ
শুধু অ্যামাজন ফায়ার টিভি ও গুগল টিভি ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এই ফিচার পরিষেবাসক্রিয় হয়েছে। দ্রুতই দক্ষিণ এশিয়ার সবকটি
দেশে এই পরিষেবা উন্মুক্ত করা হবে। এমন নিশ্চয়তা দিয়েছে মেটা কর্তৃপক্ষ।
 

আরও পড়ুন

×