ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উত্তরায় টেকনোর নতুন আউটলেট

উত্তরায় টেকনোর নতুন আউটলেট
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১ | ০৮:১০ | আপডেট: ১৯ জুন ২০২১ | ০৮:২৪

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো রাজধানীর উত্তরার নর্থ টাওয়ারে নিজেদের নতুন ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করেছে। 

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শ্যামল সাহা, টেকনো বিজনেস ইউনিটের প্রধান সাইফুর রহমান খান, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

ট্রানশান বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, 'আমরা সবসময়ই আমাদের গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এসেছি। তাই তাদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে, উন্নত প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।'

টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবীন চৌধুরী বলেন, 'টেকনো মোবাইলের পথচলার অংশ হয়ে থাকতে পেরে আমি আনন্দিত। এই নতুন ব্র্যান্ড আউটলেট থেকে উত্তরাবাসীরা উন্নত প্রযুক্তিসম্পন্ন টেকনো ফোন কিনতে এবং কেনার আগে হাতে নিয়ে ব্যবহার করেও দেখতে পারবেন। আমার বিশ্বাস, নতুন এই ব্র্যান্ড আউটলেটের সাথে টেকনোর পথচলা আরও দৃঢ় হবে।'

টেকনোর নতুন ব্র্যান্ড আউটলেটটি রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার শপিং মলের ৫ম তলায় উদ্বোধন করা হয়েছে। বর্তমানে দেশে ১০০ টিরও বেশি আউটলেট রয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটির। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×