ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বৃষ্টিভেজা ডিভাইসের যত্ন

বৃষ্টিভেজা ডিভাইসের যত্ন
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

বৃষ্টিতে ভিজে ফোনের চার্জিং পোর্টে পানি চলে যাওয়া সাধারণ ঘটনা। কিন্তু এমন অবস্থায় হুট করে চার্জারে ফোন লাগানো বা ফোন সক্রিয় করলে উল্টো ক্ষতি হতে পারে। পানি ভেতরে জমে থাকলে শর্টসার্কিট, চার্জিং পোর্টের ক্ষতি বা ফোনের ভেতরের সার্কিটে সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই পোর্টে পানি গেছে– এমনটি মনে হলে কয়েকটি সতর্ক পদক্ষেপ মানতে হবে।
চার্জিং পোর্ট নিচের দিকে ডিভাইসটি এমনভাবে ধরতে হবে যেন চার্জিং পোর্টটি নিচের দিকে ঝুঁকে থাকে। খুব আলতো করে হাতে টোকা দেওয়া যেতে পারে যেন জমে যাওয়া পানি সহজে বাইরে 
বেরিয়ে আসতে পারে। তবে ফোন কোনোভাবেই ঝাঁকানো যাবে না। 
যেনতেন পদ্ধতি নয় চার্জিং পোর্ট শুকাতে পিন, তুলা বা অন্য কোনো ধারালো জিনিস ভেতরে প্রবেশ করানো যাবে না। এতে পোর্টের ভেতরের কন্ট্যাক্ট ক্ষতি হতে পারে। ভেতরের পানি শুকাতে অন্য কোনো পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। 
ডিভাইসের ভেতরে শুধু পানি নয়; কোমল পানীয়, চা, কফি বা লোনা পানি প্রবেশ করলেও তা দ্রুত পরিষ্কার করা জরুরি। কারণ, এ ধরনের তরল পদার্থ ভেতরে শুকিয়ে গেলে অবশিষ্ট পদার্থ ক্ষতি করতে পারে। 
ফোন শুকিয়ে যাওয়ার পর চার্জ না হলে বা বারবার ফোনের স্ক্রিনে ময়েশ্চারাইজার অ্যালার্ট দিলে নিজে থেকে সারানোর চেষ্টা না করে অনুমোদিত পরিষেবা কেন্দ্রের সহায়তা নিতে হবে।

আরও পড়ুন

×