ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ব্লুটুথ যেভাবে কাজে আসে

ব্লুটুথ যেভাবে কাজে আসে
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

রানো ডিভাইসের খোঁজ পেতে অবশ্যই লোকেশন ও ব্লুটুথ সক্রিয় রাখা জরুরি। 
এ ক্ষেত্রে ডিভাইস হারিয়ে গেলে তার খোঁজ করা সম্ভব। ফাইন্ড হাবের সেটিংসে অ্যালাও ডিভাইস টু বি লোকেটেড অপশনটি সক্রিয় আছে কিনা, তা আগে দেখতে হবে। অফলাইন ফাইন্ডিং অপশন সক্রিয় রাখা ভালো। ডিভাইসে অবশ্যই পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা থাকা আবশ্যক। গুগল অ্যাকাউন্ট 
ফোনে ব্যবহার করছেন, সেটিতে যেন পরে লগইন করতে পারেন।
অন্য অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপে গিয়ে বা কম্পিউটার বা অন্য কোনো ফোনের ব্রাউজার থেকে গুগলের ফাইন্ড হাব ফিচারে যেতে হবে। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে হারানো ফোনটি নির্বাচন করবেন। এতে গুগল ম্যাপে ডিভাইসের সর্বশেষ অবস্থান জানা যাবে।

রিমোট লক
ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকলে মার্ক অ্যাজ লস্ট করে সেটি লক করতে হবে সবার আগে। চাইলে রিমোট লক ব্যবহার করে ফোনের স্ক্রিন লক করা যায়। 
শেষমেশ উপায় হিসেবে ফ্যাক্টরি রিসেট করা যায়। তবে এতে ফোনের সব ধরনের তথ্য ডিলিট হয়ে যাবে। ফাইন্ড হাব দিয়ে সার্চ করলে ফোনটি আর ট্র্যাক করা যাবে না।

আরও পড়ুন

×