ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢাবি শিক্ষার্থী

বাবাকে গালাগালি, প্রতিবাদ করায় ঢাবি ছাত্রকে মারধর

আহত নিশান মধ্যজগদিয়া মহল্লার বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নলিনী কান্তি বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গত ২৬ মে বিকেলে নলিনী কান্তি বিশ্বাসের এক প্রতিবেশীর গাছ থেকে দলবল নিয়ে তাল পাড়তে যান নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদী মহল্লার বাসিন্দা আরমান হোসেন (৩২)। এ সময় নলিনী বিশ্বাস এতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আরমান ও তাঁর সহযোগীরা নলিনী বিশ্বাসকে গালাগালি শুরু করেন। এ সময় নিশান ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার অসদাচরণের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আরমান হোসেন তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।

আপডেটঃ ০৪ জুন ২০২৬ | ২০:২৯
বাবাকে গালাগালি, প্রতিবাদ করায় ঢাবি ছাত্রকে মারধর

সর্বশেষ