ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদ্যুৎ সরবরাহ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় সক্ষমতার প্রতিচ্ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে প্রবেশ করেছে। এটি বাংলাদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কারিগরি সক্ষমতার প্রমাণ দেয়। এই প্রকল্পে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত তৃতীয় প্রজন্মের ৩+প্রযুক্তির ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে, যা নিরাপদ এবং অত্যাধুনিক। দুটি ইউনিটের প্রতিটি ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখবে, যা দেশের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পরমাণু প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করছে। এছাড়া, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মানদণ্ড অনুযায়ী ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 

আপডেটঃ ০৪ মে ২০২৬ | ১৪:১৯
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় সক্ষমতার প্রতিচ্ছবি

সর্বশেষ