ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩৮

ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, সংস্থাটির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। 

বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে মতামত ও সুপারিশ দেবে কমিটি।

আরও পড়ুন

×