ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ২১:৩৮

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুল তলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশের দাবি, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে গোলাগুলিতে জড়িত সন্ত্রাসী বাহিনীগুলোর নাম জানাতে পারেনি পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় যে কোন এক বাহিনীর সদস্য ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান ওসি। 

আরও পড়ুন

×