ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফারুক-রাজু জুটির নতুন গান

ফারুক-রাজু জুটির নতুন গান
×

ফারুক আসাদ ও রাজু মণ্ডল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৮

গীতিকার ফারুক আসাদ ও তরুণ কণ্ঠশিল্পী রাজু মণ্ডল এবার জুটি বেঁধে তৈরি করেছেন একটি আধ্যাত্মিক ঘরানার গান। শিরোনাম ‘কী লাভ হইবো কইরা ধন’। গানটির সুর করেছেন এস রাহুল। সংগীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। গানটির রেকর্ডিং শেষে এখন চলছে ভিডিও নির্মাণের কাজ।

শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শেষ করে নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে শিল্পী মণ্ডল জানান। 

এ আয়োজন নিয়ে গীতিকার ফারুক আসাদ বলেন, ‘কী লাভ হইবো কইরা ধন’ লেখার পর এটি মনে হয়েছে, এতে ফোক সুরের আধ্যাত্মিক ঘরানার ছাপ রাখা যেতে পারে। সেই ভাবনা থেকে শিল্পী, সুরকার ও সংগীতায়োজক হিসেবে রাজু মণ্ডল, এস রাহুল ও মহিদুল হাসান মনে নিয়ে সম্মিলিতভাবে এ আয়োজন করা। 

রাজু মণ্ডল যে আবেগ নিয়ে গানটি গেয়েছে, তা শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো। সুর ও সংগীতায়োজনেও আছে মাটির গানের মূর্ছনা। কথা, সুর, সংগীত, গায়কি সব মিলিয়ে গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।

শিল্পী রাজু মণ্ডল জানান, গীতিকবি ফারুক আসাদ যে ধরনের গান লিখে থাকেন, তা থেকে এই গানটি অনেকটা ভিন্ন ধাঁচের। সুর-সংগীতায়োজনে আছে চিরায়ত বাংলা গানের আমেজ, যা বিভিন্ন শ্রেণির শ্রোতার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এই কণ্ঠশিল্পী।

আরও পড়ুন

×