ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চবির পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার ১৬ শিক্ষার্থী

চবির পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার ১৬ শিক্ষার্থী
×

চবি সংবাদদাতা

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ১৬ শিক্ষার্থী। সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পেছনের টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ছিনতাইয়ের শিকার তাফহিমুল নিহাল বলেন, 'দুপুরে আমরা কয়েকজন মিলে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ পাঁচজন আমাদের দিকে এসে রামদা দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সমকালকে বলেন, 'পাহাড়ে ঘুরতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।' 

হাটহাজারী থানার ওসি মাসুদ আলম বলেন, 'ঘটনাটি শুনেছি। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের টিম মাঠে নেমেছে। ছিনিয়ে নেওয়া মালপত্র শিগগিরই উদ্ধার হবে বলে আশা করি।'

আরও পড়ুন

×