ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সাগরে ভাসছে লাশ, সৈকতে জীবিতদের আহাজারি

সাগরে ভাসছে লাশ, সৈকতে জীবিতদের আহাজারি
×

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

আব্দুর রহমান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:০৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১৮

বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেলে বেশিরভাগ মানুষই আনন্দে আত্মহারা হয়। কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেও বুক চাপড়ে আহাজারি করছেন ২৫ বছর বয়সী রোহিঙ্গা নারী রমিজা বেগম।

মঙ্গলবার ভোরে কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় রমিজা উদ্ধার পেলেও তার পরিবারের ৪ সদস্য এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ ও ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও অর্ধশাতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। কিছুক্ষণ পরপরই নিখোঁজদের লাশ ভেসে উঠছে। 

উখিয়ার রোহিঙ্গা শিবিরে বসবাসকারী রমিজা জানান, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে তিনি এবং তার ভাই, বোন ও ভাগনিসহ পরিবারের ৭ জন ওই ট্রলারে উঠেছিলেন। কিন্তু ট্রলার ছাড়ার কিছুক্ষণ পরই সেটি ডুবে যায়। এরপর কোস্টগার্ড সদস্যরা তাকে ও তার ২ ভাইকে উদ্ধার করলেও বাকিদের খোঁজ নেই।

তিনি আরও জানান, ওই ট্রলারে থাকা বেশিরভাগ যাত্রীই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাসকারী। 

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কর্মান্ডার শফিকুল ইসলাম জানান, সাগরে দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওযার পথে একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬৫ জনের মতো জীবত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌ-বাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ওই ট্রলারে শতাধিক যাত্রী ছিল, যারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছিল।

তিনি জানান, নিহতদের মধ্যে ১৩ জন নারী ও দু’জন শিশু রয়েছে। 

সেন্টমার্টিনের স্থানীয়দের কয়েকজন জানান, এখনো সাগরে লাশ ভাসছে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগরপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার সাগরে ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ৬৫ জনকে জীবত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে নিহতর সংখ্যা বাড়তে পারে। কেননা এখানো অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছে।


আরও পড়ুন

×