ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

সেই আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

সেই আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ
×

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ২৩:৪৫

চাঁপাইনবাবগঞ্জে আব্দুর রহমান-২ নামের এক ব্যক্তির আইন সনদ বাতিল করতে সুপারিশ করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার সন্ধ্যায় সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তাঁকে জেলা সমিতি থেকে সাময়িক বহিস্কার করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জোবদুল হক জানান, মো. আব্দুর রহমান-২ নামের এক ব্যক্তি বিএ পাস না করেও ভুয়া সনদ দাখিল করে আইন কলেজ থেকে এলএলবি পাস করেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নেন। তিনি ২০১১ সাল থেকে ওকালতি করে আসছেন। বিষয়টি নিয়ে বাবুল আক্তার নামে এক ব্যক্তি জেলা আইনজীবী সমিতি, দুদক ও আইন মন্ত্রণালয়ে অভিযোগ দেন। অভিযোগের পর জেলা আইনজীবী সমিতি তদন্ত করে সত্যতা পায়। তাঁর আইন পেশার সনদ বাতিল করতে ঢাকা বার কাউন্সিলে সুপারিশ করা হয়েছে।

মো. আব্দুর রহমান-২ দাবি করেন, বিএ ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেন তিনি। কিন্তু পাসের ফলাফল সংবলিত রেজাল্ট শিট দাখিল করেননি। আগামী এক সপ্তাহের মধ্যে সমিতিতে কাগজ দাখিল করে সদস্যপদ ফের ফিরে পবেন বলে আশা তাঁর।

এ প্রসঙ্গে গত ২৮ সেপ্টেম্বর সমকালে সংবাদ প্রকাশিত হয়। এরপর সরেজমিন তদন্তে যায় জেলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। এক সপ্তাহের মধ্যে সনদের প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবার সন্ধ্যায় মো. আব্দুর রহমানকে (২) স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

আরও পড়ুন

×