ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
×

ছবি : সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২২:৫৭

খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে দিকে ১৭ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হাসপাতাল ভবনের বিভিন্ন তলায় রোগী ও স্বজনরা আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

উদ্ধার হওয়া হাসপাতালের কর্মীরা জানান, নবম, দশমসহ ওপরের তলার আইসিইউ ও কেবিনের রোগীরা নিরাপদে রয়েছেন। আতংকের কারণে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। ভর্তি  অনেক রোগীকে বাইরে বের করে আনা হচ্ছে।

আগুন লাগার প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন

×