ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শিল্প ও ব্যবসাবান্ধব এই বাজেট চট্টগ্রামে বিনিয়োগকেও উৎসাহিত করবে: আমিরুল হক 

শিল্প ও ব্যবসাবান্ধব এই বাজেট চট্টগ্রামে বিনিয়োগকেও উৎসাহিত করবে: আমিরুল হক 
×

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিরুল হক।  ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২২:৩১

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিরুল হক। 

বৃহস্পতিবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য যেকোনো পণ্যের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। এটা রপ্তানীমুখী শিল্প বিকাশে সহায়ক হবে। শিল্প ও ব্যবসাবান্ধব এই বাজেট চট্টগ্রামে বিনিয়োগকেও উৎসাহিত করবে।’ 

বেসরকারি আইসিডিতে দেশি বিদেশি বিনিয়োগ সমানভাবে বাড়ানোর সুযোগ রাখা, বন্দরের গ্রিনফিল্ডে বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া, শিল্পের কাঁচামাল আমদানীতে নির্ধারিত এআইটি ফেরত দেয়ার পদক্ষেপকেও স্বাগত জানান তিনি।

আমিরুল রক বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কি.মি. কমানোর সিদ্ধান্তকে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। তবে চট্টগ্রাম অঞ্চলের শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আবাসনসহ সব ধরণের ইউটিলিটি সেবা বাড়ানোর মাধ্যমে আরও বিনিয়োগ উপযোগী করার আহ্বান জানান তিনি। ব্যক্তি করদাতাদের টার্নওভার করের আওতামুক্ত সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি এবং ব্যাংক স্থিতির ক্ষেত্রে আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৪ লাখ টাকা করায় সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হবে বলেও মন্তব্য করেন চেম্বার সভাপতি।

আরও পড়ুন

×