বশেমুরবিপ্রবির ছয় শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:১২
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৬ মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্ত ৬ শিক্ষার্থী হলেন- পরিসংখ্যান বিভাগের মো. মামুনুর রশিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. সোয়েব হাওলাদার, ফার্মেসি বিভাগের মো. আরমান আলী, সমাজ বিজ্ঞান বিভাগের নিপা সরকার , ইংরেজি বিভাগের দিলারা খাতুন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোসা. আফরোজা খানম।
উল্লেখ্য, এবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন।
- বিষয় :
- সারাদেশ
- প্রধানমন্ত্রী স্বর্ণপদক
