ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

টিফিন খেয়ে স্কুলে ফেরা হলো না শিশুটির

টিফিন খেয়ে স্কুলে ফেরা হলো না শিশুটির
×

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৯

 ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় সামিয়া (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া লক্ষন্দিয়া গ্রামের লুৎফর রহমানের কন্যা। সে লক্ষন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, সামিয়া বাড়ি থেকে টিফিন খেয়ে স্কুলে ফিরছিল। পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইকের চালক  শহিদুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ইজিবাইকের চালককে আটক করা হয়েছে। 






আরও পড়ুন

×