ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির ৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির ৮ শিক্ষার্থী
×

স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫৩

স্নাতক সম্মান পর্যায়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ইসলামী  বিশ্বিবিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের আট শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী আকতার, সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার। 

পদক গ্রহণ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, এবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী  প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন।

আরও পড়ুন

×