সকালে স্কুলে, সন্ধ্যায় মিলল কিশোরীর গলাকাটা লাশ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ১০:৩৭
ঠাকুরগাঁও সদর উপজেলায় শ্রাবনী রানী রায় (১৫) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আকচা ইউনিয়নের আকচা পল্টন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রাবনী রানী স্থানীয় ভবেশ রায়ের মেয়ে এবং শহরের সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, বুধবার সকালে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি শ্রাবনী। সন্ধ্যায় রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, তদন্ত করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- গলাকাটা লাশ
- ঠাকুরগাঁও
