পিঠা-পায়েসে পৌষমেলা
ছবি: সংগৃহীত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০০:২৯
হাজারো মানুষের সমাগম, হরেক রকম পিঠা-পায়েসের সমাহার, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে 'পালা পার্বণে পৌষ' শীর্ষক পৌষমেলা ১৪২৯।
বুধবার এ উপলক্ষে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ব্রিকফিল্ড মাঠ প্রাঙ্গণে লোকজ মেলা, লোকজ সংস্কৃতির বিকাশে গান, নৃত্য, আবৃত্তি এবং দেশীয় নানা পিঠাপুলি বিক্রয় ও পণ্যসম্ভারের আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ পৌষ পার্বণ উৎসবের আয়োজন করা হয়। লোকজ মেলায় উদ্যোক্তারা ১৮টি স্টলে বিভিন্ন পিঠাপুলি, দেশীয় তৈরি হরেকরকমের পণ্য পসরা সাজিয়ে বসেন। যেখানে দেশীয় সংস্কৃতির খেলনা, প্রসাধনী সামগ্রী ও পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাকসহ দেশি-বিদেশি নানা পণ্য বিক্রয় করা হয়।
- বিষয় :
- রাঙ্গুনিয়া
- পিঠা-পায়েস
- পৌষমেলা