ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ভিসির গাড়ি

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ভিসির গাড়ি
×

দুর্ঘটনাকবলিত গাড়ি- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৬:১৭

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের গাড়ি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্ধারিত তেলের পাম্পে তেল নিয়ে ফেরার সময় সদর উপজেলার ঘোনাপাড়া টিটিসির সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান। তবে গাড়ির চালক আতিকুর রহমান ঝন্টু আহত হয়েছেন।

ভিসির ব্যক্তিগত সচিব মো. আলমগীর হোসেন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় গাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে।


আরও পড়ুন

×