ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই নারী কোয়ারেন্টাইনে

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই নারী কোয়ারেন্টাইনে
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৮:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ১০:৩০

সিলেটে করোনা আক্রান্ত সন্দহে শারীরিক পরীক্ষা করিয়ে আনার কথা বলার পর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই নারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার তাকে শহরের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে (পৃথক করে রাখা) হয়।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শমতে ওই নারীকে কোয়ারেন্টাইনে নেওয়া হয় বলে সমকালকে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

তিনি জানান, বুধবার সকালে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের কর্মীরা দক্ষিণ সুরমায় তার বাড়ি গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, আমাদের লোকজন বাড়িতে গিয়ে অনুরোধ করলে তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হন। এরপর তাকে হাসপাতালে এনে কোয়ারেন্টাইনে রাখা হয়।

সপ্তাহখানেক আগে সৌদি থেকে দেশে ফেরেন ওই নারী। জ্বর অনুভব করলে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে সিলেটের বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

উপসর্গ শুনে চিকিৎসকরা তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব থাকতে বলে বলে আশঙ্কা প্রকাশ করেন। এই আশঙ্কা থেকে ওই নারীকে কিছু পরীক্ষা করিয়ে আনতে বলেন চিকিৎসকরা। পরীক্ষা না করিয়ে তিনি পালিয়ে যান। বুধবার সকালে হাসপাতালে ভর্তির পর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

আরও পড়ুন

×