ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জয়পুরহাটে ইতালিফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

জয়পুরহাটে ইতালিফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০১:৪৭

জয়পুরহাটের আক্কেলপুরে ইতালিফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের সিভিল সার্জন ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি মেডিকেল টিম ওই ব্যক্তির গ্রামের বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, ‘বর্তমানে যে কেউ বিদেশ থেকে দেশে আসলে তাকে সরাসরি সিভিল সার্জন কার্যালয়ে রির্পোট করার জন্য সরকারি ভাবে নির্দেশনা রয়েছে। কিন্তু আক্কেলপুরে ওই ব্যক্তি দেশে আসার পর সরাসরি গ্রামের বাড়িতে চলে যান।’  তিনি জানান, ইতালিফেরত ওই ব্যক্তি রাত ১০টা পর্যন্ত কোন রির্পোট না করায় বাধ্য হয়ে রাত সাড়ে ১০টার দিকে তারা ওই গ্রামে গিয়েছিলাম। তিনি বলেন, ‘ওই ব্যাক্তির শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ 

ইতালিফেরত ওই ব্যক্তি বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছেছি। সেখান থেকে একটি মাইক্রোবাস যোগে সরাসরি গ্রামের বাড়ীতে এসেছি। রাতে সিভিল সার্জনসহ মেডিকেল টিম বাড়িতে এসে ১৪ দিন একা থাকতে বলেছেন।’ 

ওই ব্যক্তির স্ত্রী শারমিন বলেন, ‘ আমরা আক্কেলপুর শহরে একটি ভাড়া বাসায় থাকি।বুধবার বিকেলে আমার স্বামীর ওই ভাড়া বাসায় ওঠার কথা ছিল। কিন্তু ভাড়াটিয়াদের আপত্তির কারণে আমরা গ্রামের বাড়িতে চলে আসি।’ 

 



আরও পড়ুন

×