নছিমন চাপায় ২ পথচারী নারী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৩:৫২ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৩:৫৮
টাঙ্গাইলের নাগরপুরে নছিমন চাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিনঘাগড়া এলাকায় নাগরপুর-মির্জাপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়ার ফকির চাঁনের স্ত্রী উজালা বেগম (৫০) ও সাটুরিয়া উপজেলার বেতুলিয়ার ছামের আলীর স্ত্রী শেফালী বেগম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন পাকুটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলিয়ার হোসেন।
প্রতক্ষ্যদর্শী আলিয়ার হোসেন জানান, সকালে সাইকেল নিয়ে তিনি হাটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন, যাত্রীবাহী একটি বাসকে পাশ কাটাতে গিয়ে তাকে ও রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে আলিয়ার লাফ দিয়ে সরে গেলেও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ জানান, পিকনিকের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নছিমনটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই নারীকে চাপা দেয়। এ ঘটনায় নছিমনটি জব্দ করা হয়েছে।
- বিষয় :
- সারাদেশ
- নছিমন চাপায়
- পথচারী নারী নিহত
