ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধর্ষণ মামলায় রাবির ২ ছাত্র কারাগারে

ধর্ষণ মামলায় রাবির ২ ছাত্র কারাগারে
×

প্রতীকী ছবি

 রাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৫:২১

ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হল থেকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জাহিদ হাসান ওরফে শোভন (২৬) ও সমাজবিজ্ঞান  বিভাগের একই বর্ষের তরুন (২৫)। ধর্ষণের শিকার ছাত্রী (১৮) নগরীর একটি মেসে থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসএম হলের পেছনের মাঠে দুই সহপাঠীর সঙ্গে প্রাইভেট পড়তে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পড়া শেষ হলে জাহিদ হাসান ওই ছাত্রীকে গল্প করার প্রস্তাব দিয়ে কাজলা এলাকায় তরুনের বোনের বাসার নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। বাসাটিতে নিয়ে গিয়ে জাহিদ ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় তরুন ওই বাড়িতেই ছিলেন। জাহিদ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য বলে। তবে পরবর্তী সময়ে বিয়ের কথা বললে জাহিদ হাসান টালবাহানা শুরু করেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রীটির বাবা-মা মতিহার থানায় শোভনের বিরুদ্ধে ধর্ষণ এবং তরুণের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘ছাত্রীর বাবা-মায়ের করা মামলায় বুধবার রাতেই তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে।’

আরও পড়ুন

×