ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গোপালগঞ্জে বাস-ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা

গোপালগঞ্জে বাস-ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা
×

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বাস-ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা করা হয়েছে- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৫:৫২ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৭:০৮

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে বাস-ট্রাক চালকদের চক্ষু পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল, সমকাল সুহৃদ সমাবেশ ও অরবিস ইন্টারন্যাশনাল মেগা ডায়বেটিস রেটিনোপ্যাথি স্কিনিং আইক্যাম্প করে বাস-ট্রাক চালক সহ একশ' সাধারণ মানুষকে চোখের ফ্রি আধুনিক চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ প্রদান করেছে।

সকালে জেলা পরিষদ চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক এ আই ক্যাম্পের উদ্বোধন করেন। চক্ষু হাসপতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পের কো-অর্ডিনেটর দীপক সরকার, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বাসচালক সরু মিয়া বলেন, 'আমরা ড্রইভার। যাত্রীবোঝাই বাস চালাই। আমাদের অনেক ড্রাইভারের চোখে সমস্যা রয়েছে। এতে গাড়ি চালাতে মুশকিল হয়। কেউ কখনো আমাদের দৃষ্টিশক্তির পরীক্ষার কথা ভাবেনি। এই প্রথম সমকাল সুহৃদ সমাবেশ ও চক্ষু হাসপাতাল আমাদের ফ্রি চক্ষু ও ডায়বেটিস পরীক্ষার পাশাপাশি চশমা  ও ঔষুধ দিয়েছে। এতে আমরা খুবই উপকৃত হয়েছি। আমি মনে করি এখন বাস চালাতে সমস্যা আমাদের হবে না। ইনশাল্লাহ আমার বাসের যাত্রীরা নিরাপদে থাকবে।'

ক্যাম্পের কো-অর্ডিনেটর দীপক সরকার বলেন, মুজিববর্ষে বাস-ট্রাক চালক, নিষিদ্ধ পল্লীর সদস্য, হরিজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত সম্প্রদায়, সুন্দর বনের কাঠুরিয়া, বাওয়ালী, মৌয়াল, জেলে সহ সব পিছিয়ে পড়া মানুষের দৌড় গোড়ায় গিয়ে চোখের অধুনিক চিকিৎসা দেয়া হবে। এদের চোখের ছানি মুক্ত করা হবে। চোখের চিকিৎসা পেয়ে এ শ্রেণির মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারবেন।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জ ও আশপাশের জেলায় ৫০ টি ক্যাম্প করে আমরা ২ লাখ মানুষের চোখের আধুনিক চিকিৎসাসেবা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। এতে এ অঞ্চলের মানুষ ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি পাবে। স্বচ্ছ দৃস্টি নিয়ে তারা সুন্দর জীবনযাপন করেব। এ কাজে সমকাল সুহৃদ সমাবেশ আমাদের সহায়তা করে চলেছে। এ জন্য সমকালকে আমরা ধন্যবাদ জানাই। 

আরও পড়ুন

×