ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল ৩ বন্ধু...

মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল ৩ বন্ধু...
×

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ -সমকাল

কিশোরগঞ্জ অফিস ও বাজিতপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৮:২৩

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতরা পরস্পরের বন্ধু।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন- রাকিব (২০), নূরে আলম (১৭) ও নয়ন (২২)। তাদের মধ্যে রাকিব বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে, নূরে আলম একই এলাকার নিধু মিয়ার ছেলে এবং নয়ন কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে।

কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৩১০) কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দুপুর দেড়টার দিকে মধ্য পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের  (কিশোরগঞ্জ-ল-৪৬৪২) সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীর সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক আপন মিয়াকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন

×