ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভালুকায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

ভালুকায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের
×

দুর্ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় -সমকাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৬:০২

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় এক রিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ইউটার্ন পয়েন্টের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকাগামী বালুভর্তি ড্রামট্রাকটি বিপরীতমুখী একটি রিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিকশার যাত্রী কুমিল্লা জেলার বুড়িচং থানার জিয়াপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও রিকশাচালক উপজেলার ধীতপুর গ্রামের সূর্যত আলীর ছেলে মো. রতন মিয়া (৪২) নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। 

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদ আদনান জানান, হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।


আরও পড়ুন

×