ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টাঙ্গাইলে বাসে ডাকাতি, আহত ৭

টাঙ্গাইলে বাসে  ডাকাতি, আহত ৭
×

টাঙ্গাইল প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ০৯:৪০ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ০৯:৪০

টাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত সাত জন। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার রক্তিপাড়ার নরকোণা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। বাকী পাঁচ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

পুলিশ ও বাসযাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে গাজীপুরের চন্দ্রা থেকে সাত/আট জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাল দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল সাত যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

×