ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা
×

অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ- সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৫:২৯

করোনাভাইরাসের সংক্রমণে রোধে জনজীবনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অসহায় মানুষ। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলুসহ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, আব্দুল মান্নান, আবু সাঈদ, রবীন্দ্রনাথ সাহা, কৃষ্ণ গোপাল, শহীদুল ইসলাম, আতিয়ার রহমান, রাসেল মাহমুদ, জাহাঙ্গীর আলম, নুরতাজ তাজিয়া, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিত্যপণ্য সহায়তা পেয়ে এমন উদ্যোগের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন অসহায় মানুষেরা।




আরও পড়ুন

×