ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কমলনগরে কর্মহীনদের মাঝে সংসদ সদস্যের খাদ্যসামগ্রী বিতরণ

কমলনগরে কর্মহীনদের মাঝে সংসদ সদস্যের খাদ্যসামগ্রী বিতরণ
×

কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ | ০০:৪০

করোনাভাইরাসের কারণে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার কর্মহীন দুই হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের উদ্যোগে বৃহস্পতিবার রাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু ও এক কেজি ডাল।

সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন জানান, কমলনগর উপজেলার ৯০০ পরিবার এবং রামগতি উপজেলার এক হাজার ১ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

এর আগে সংসদ সদস্যের পক্ষে দুই উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সুরক্ষাসামগ্রীও বিতরণ করা হয়। 


আরও পড়ুন

×