ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
×

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১২:৫৫ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ১২:৫৫

ঝাড়ফুঁকের কথা বলে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে এক কবিরাজ ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দু'জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো– সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) এবং তার সহকারী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)।

আদালত সূত্র জানায়, সদর উপজেলার এক গৃহবধূ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি মান্নানের শরণাপন্ন হলে কিছু ওষুধ সেবন করতে দেওয়া হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল ঝাড়ফুঁকের কথা বলে মান্নান ওই গৃহবধূকে ডেকে আনে। পরে নির্জন স্থানে নিয়ে ওই কবিরাজ এবং তার সহকারী মিলে ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনার দু’দিন পর গৃহবধূ বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, দুই আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

আরও পড়ুন

×