বগুড়ায় ১০২ বস্তা চালসহ আটক ১
দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ১০২ বস্তা চালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়- সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৫:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় দুস্থদের জন্য বরাদ্দকৃত দশ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ১০২ বস্তা চালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়ী থেকে পুলিশ চালগুলো উদ্ধার করে। এ সময় পুলিশ মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নিদের্শে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত ই-খুদা শুভ এর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দশ টাকা কেজি দরের ১০২ বস্তা চাল জব্দ করে।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজার রহমানকে জিজ্ঞাসা করলে তিনি পুলিশকে জানান, চালগুলো ওএমএস এর ডিলার তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজুর কাছ এনে তার বাড়িতে রেখেছেন। ডিলার সাজুকেও গ্রেপ্তারে অভিযান চলছে।
