ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ভয়ে যাননি চিকিৎসকের কাছে, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

ভয়ে যাননি চিকিৎসকের কাছে, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৫:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুরে করোনাভাইরাসের অক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; যিনি ভয়ে চিকিৎসকের কাছে যাননি বলে জানা গেছে।

শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে নিজের বাড়িতেই মারা যান ওই ব্যক্তি। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

মারা যাওয়া ব্যক্তির প্রতিবেশিরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত কিনা এই ভয়ে তিনি ডাক্তারের কাছে যাননি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, রাতেই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে তার সংস্পর্শে থাকা স্ত্রী, ছেলে ও বোনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।

তিনি জানান, মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া
হয়েছে।

সম্প্রতি উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কাইচ্চাবাড়ি গ্রামে শ্বাসকষ্ট নিয়ে মারা যান এক কাঠমিস্ত্রি।



আরও পড়ুন

×