ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় কলেজছাত্র খুন

বগুড়ায় কলেজছাত্র খুন
×

পারভেজ ইসলাম সুমন

 বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৬:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার সোনাতলায় শনিবার মোবাইল ফোনের সিমকার্ড নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভেজ ইসলাম সুমন (২৪) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। তিনি জেলার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার ছেলে ও সোনাতলা সরকারী নাজির আকতার কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারভেজ ইসলাম সুমন একই গ্রামের আলহাজ্ব মোজাহার আলী প্রামানিকের ছেলে মাসুদ রানার (২২) সঙ্গে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করতো। সিম বিক্রির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় হাটকরমজা বাজারে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দিনে দুপুরে জনসম্মুখে মাসুদ রানা একটি ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ইসলাম সুমনের বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য সিএনজি যোগে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এদিকে ছুরিকাঘাত করে মাসুদ রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×