ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নরসিংদী জেলা হাসপাতালের মালির স্ত্রীরও করোনা পজেটিভ

নরসিংদী জেলা হাসপাতালের মালির স্ত্রীরও করোনা পজেটিভ
×

ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নরসিংদী জেলা হাসপাতালের এক মালি করোনা আক্রান্তের পর এবার তার স্ত্রীরও করোনাভাইরাসের নমুনা পরীক্ষার টেস্টে পজেটিভ এসেছে। এ নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শনিবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, আইইডিসিআরে পরীক্ষার পর গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের এক মালির করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রীর (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে।

এ নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ৩ জন।

আরও পড়ুন

×