ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সিলেটে বিনামূল্যে সবজি দিচ্ছেন সংস্কৃতিকর্মীরা

সিলেটে বিনামূল্যে সবজি দিচ্ছেন সংস্কৃতিকর্মীরা
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটে ‘করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে জনযুদ্ধ/ভালোবাসা-বন্ধুতায়’ স্লোগানে এবারে বিনামূল্যে সবজি বিতরণ করছেন সংস্কৃতিকর্মীরা। নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থরে থরে সাজিয়ে রাখা সবজির স্তূপ থেকে যে কেউ পছন্দমত সবজি নিয়ে যেতে পারছেন। শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রায় ৩শ মানুষের মাঝে বিনামূল্যের সবজি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা সংস্কৃতিকর্মী হুমায়ুন কবির জুয়েল জানান, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মানুষের খাবারে শর্করা, ভিটামিনের অভাব রোধ করতে তারা বিনামূল্যে এ সবজি বিতরণের উদ্যোগ নিয়েছেন। চার ফুট দূরত্বে দাঁড়িয়ে মানুষজন নিজের প্রয়োজনমত সবজি নিয়ে গেছেন। তিনি বলেন, প্রথম দিনে আনুমানিক ২৫০-৩০০ জন মানুষের মাঝে সবজি বিতরণ করতে পেরেছি। সকল শ্রেণির মানুষ এখান থেকে সবজি নিয়ে গেছেন।

শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণির মানুষের হাতে ২০০ পিস লাউ, ২০০ পিস কপি, ২০০ কেজি বেগুণ ও ৪০০ পিস লেবু তুলে দেওয়া হয়। গত ২২ মার্চ থেকে সংস্কৃতিকর্মীরা মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জীবাণুনাশক ঔষধ স্প্রে করেন। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং ও স্টিকার সাঁটানো হয়। টেলিমেডিসিনের ব্যবস্থার পাশাপাশি বাউল শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পরিবারে খাদ্য বিতরণ করা হয়।

আরও পড়ুন

×