ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পলাশে শেখ কামালের জন্মদিন পালন

পলাশে শেখ কামালের জন্মদিন পালন
×

ছবি : সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ০৫:১১ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ০৫:১১

নরসিংদীর পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (০৫ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

×