ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

গাজীপুরে নৈশপ্রহরীর করোনা, দেড় শতাধিক হোম কোয়ারেন্টাইনে

গাজীপুরে নৈশপ্রহরীর করোনা, দেড় শতাধিক হোম কোয়ারেন্টাইনে
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:২২ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৯:৫৯

গাজীপুর সিভিল সার্জন ও তার কার্যালয়ের ১২ কর্মকর্তা-কর্মচারীসহ দেড় শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের এক নৈশ প্রহরীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর ১৩ কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত হয়। 

জেলার বিভিন্ন স্থানে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর আরও দেড় শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, মহানগরে চারজন ও কাপাসিয়ার এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ আসে। ওই পাঁচজনের মধ্যে আমার অফিসের নৈশপ্রহরীও রয়েছেন। 

তিনি জানান, তিনি ও তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় আক্রান্ত নৈশপ্রহরীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য স্টাফদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজীপুর জেলায় মোট ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। 




আরও পড়ুন

×