ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লাকসামে ব্যবসায়ীকে হত্যা

লাকসামে ব্যবসায়ীকে হত্যা
×

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:৪৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৮:৩৬

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের বাঁশ শিল্প ব্যবসায়ী নুরুল ইসলামকে (৬৩) হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নুরুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা গ্রামে।

রোববার সকালে মুদাফফরগঞ্জ থেকে নুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, রোববার সকালে মুদাফফরগঞ্জ বাজারের কাছে নুরুলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নুরুলের ছেলে ইসমাইল ও ইউসুফ এবং স্ত্রী সৈয়দুন্নেছা জানান, হাজীগঞ্জের পার্শ্ববর্তী মুদাফফরগঞ্জ বাজারে প্রায় এক যুগ ধরে ব্যবসা করে আসছিলেন নুরুল। সেখানেই তিনি থাকতেন। আর দুই সপ্তাহ পর পর বাড়িতে আসতেন। রোববার ভোরে মুদাফফরগঞ্জ বাজার থেকে এক চিকিৎসক তাদের ফোন করে জানান, নুরুলকে খুন করা হয়েছে।


আরও পড়ুন

×