ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

যশোরে প্রথম করোনাআক্রান্ত রোগী শনাক্ত

যশোরে প্রথম করোনাআক্রান্ত রোগী শনাক্ত
×

প্রতীকী ছবি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যশোর জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। তিনি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

রোববার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, গত সপ্তাহে ওই স্বাস্থ্যকর্মী স্বর্দিজ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অনুপের কাছে চিকিৎসা নিতে আসেন। এ সময় তার দেহ থেকে নমুনা সংগ্রহের পর করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার দুপুরে আসা ওই রিপোর্টে তার দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়।

তিনি বলেন, রোববার বিকেলে যশোরের সিভিল সার্জনের পাঠানো এ্যাম্বুলেন্সে করে তাকে যশোর টিবি ক্লিনিকে ৩০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ভর্তি করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী আরও বলেন, ওই রোগীর সংস্পর্শে থাকায় তিনি এবং মেডিকেল অফিসার ডা. অনুপ কুমারসহ ১০ জন রোববার রাত থেকেই হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন।

এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তরা রোববার বিকেলে করোনাআক্রান্ত ওই রোগীর সাম্প্রতিক সময়ের সব অবস্থান নির্ণয়ের জন্য মনিরামপুরের মুজগন্নি গ্রামে তার শ্বশুরবাড়ি এবং মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের নিজ বাড়ি পরিদর্শনে যান। নির্বাহী অফিসার জানান, পরির্দশনের পর অবস্থা বুঝে লকডাউন অথবা কোয়ারেন্টাইনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মনিরামপুর থেকে গত ৮ এপ্রিল পর্যন্ত এই স্বাস্থ্য সহকারিসহ মোট ১১ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার পর্যন্ত  ৮ জনের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এর মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ আসল। 

আরও পড়ুন

×